ছাগল নিয়ে পাগল হওয়ার অবস্থা পুলিশের !
দি নিউজ লায়ন ; ছাগল নিয়ে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা পুলিশের। পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ ছাগল নিয়ে রীতিমত চাপে। দিন পাঁচেক আগে ভাতারের বলগোনা বাজারে চারটি ছাগলকে রাতে পাকড়াও করে টহলরত পুলিশ। ছাগলগুলি রাতে বলগোনা বাজারে ঘোরাঘুরি করছিল। পুলিশ মালিকের খোঁজ না পেয়ে ওই চারটি ছাগলকে নিয়ে যায় সটান ভাতার থানায়।
আর এতেই যত ঝামেলা আর গণ্ডগোল। এখন থানার পুলিশ ওই ছাগল চারটির মালিক কে? হন্যে হয়ে তার খোঁজখবর শুরু করেছে পুলিশ। ঠিক তথ্য ও প্রমাণ নিয়ে হাজির হলেই পুলিশ মালিকের হাতে ছাগল দিয়ে দেবে। কিন্তু মালিকেরই তো দেখা নাই।
থানার সিভিক ভলান্টিয়াররা ওই ছাগল চারটির লালনপালন করছে।যত্নআত্তির কোন খামতি নাই। স্নেহ ভালোবাসা দিয়ে তাঁরা দেখাশোনার কাজ করছেন। কিন্তু এখন এই দু’জোড়া ছাগলকে নিয়ে ঘুম ছুটেছে পুলিশের।

Post a Comment